যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক শুক্রবারের মধ্যেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক শুক্রবারের মধ্যেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুক্রবারের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (২২ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে এই তথ্য জানিয়েছেন ট্রাম্প এবং পাকিস্তানের কর্মকর্তারা।

পাকিস্তানি কর্মকর্তারা বলেন, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।

ওয়াশিংটন পোস্টের সাথে কথোপকথনে ট্রাম্প এক টেক্সট মেসেজে লেখেন, ‘এটি সম্ভব!’।

ইরানের নেতারা যুদ্ধ বন্ধে একটি ‘ঐক্যবদ্ধ প্রস্তাব’ না নিয়ে আসা পর্যন্ত ট্রাম্পের এই ইতিবাচক খবর আসে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল। তার আগেই ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন।

ট্রাম্পের এই ঘোষণার পর পাকিস্তান ইরানের সাথে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। পাকিস্তানি কর্মকর্তারা জানান, এই ভিত্তিতে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন