মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি

মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে সহযোগিতার জন্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের নতুন নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামী ২ মে বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। এ আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের ৬টি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করতে হবে। প্রতি শ্রেণিতে পাঠদানের সময় শিক্ষার্থী ও শিক্ষকদের নোটিশের মাধ্যমে অবহিত করতে হবে।

নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে অনুমোদিত ব্যানার প্রদর্শন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে প্রচার চালাতে হবে এবং নিজস্ব ওয়েবসাইটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পর্কে তথ্য প্রকাশ করতে হবে।

আরও পড়ুন