বাংলাদেশের টানা ৩ সিরিজ জয়ে বিশ্বকাপের সম্ভাবনা বৃদ্ধি

বাংলাদেশের টানা ৩ সিরিজ জয়ে বিশ্বকাপের সম্ভাবনা বৃদ্ধি

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শঙ্কা দূর হয়েছে বাংলাদেশের। টাইগাররা গত কয়েক মাসে দারুণ পারফরম্যান্স করেছে এবং সর্বশেষ তিন সিরিজের সবকটিতেই জয়লাভ করেছে। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে।

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। স্বাগতিক দুই দল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা বর্তমানে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে এবং তাদের আটের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে শীর্ষ ৯ দলের মধ্যে থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ।

বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯ম, তাদের নামের পাশে ৮৩ রেটিং পয়েন্ট রয়েছে। বাংলাদেশের মূল লড়াই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, যারা ১০ম স্থানে রয়েছে এবং তাদের রেটিং পয়েন্ট ৭৭। আগামী ৩১ মার্চ পর্যন্ত ৯ম অবস্থান ধরে রাখতে পারলে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

নির্ধারিত সময়ের আগে বাংলাদেশ আরও দুটি ওয়ানডে সিরিজ খেলবে। টাইগাররা ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। এই দুই দলের অবস্থান বাংলাদেশের উপরে রয়েছে। তবে তাদের বিরুদ্ধে হারলেও বাংলাদেশের খুব বেশি পয়েন্ট হারানোর সম্ভাবনা নেই।

এইচজেএস

আরও পড়ুন