আজহারির নামে ভুয়া বিজ্ঞাপন, ১০ জন গ্রেপ্তার

আজহারির নামে ভুয়া বিজ্ঞাপন, ১০ জন গ্রেপ্তার

মাওলানা মিজানুর রহমান আজহারিসহ দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির মতিঝিল বিভাগ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মানহীন যৌন উত্তেজক ওষুধ, প্রতারণায় ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ ও অসংখ্য সিম কার্ড জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে বিশিষ্ট ব্যক্তিদের ছবি সংবলিত ভুয়া বিজ্ঞাপনের স্ক্রিনশট ও ডিজিটাল কন্টেন্ট উদ্ধার করা হয়।

আরও পড়ুন