পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন অমিত হাসান ও তানজিদ হাসান তামিম। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ডাক পেলেন অমিত হাসান। অন্যদিকে তামিম এতদিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এবারই প্রথম টেস্ট দলে সুযোগ পেলেন।

আরও পড়ুন:  বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন লিটন

আজ রোববার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি। এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে মাঠে নামবে। সিরিজের সূচি ও অন্যান্য বিবরণ পরে জানানো হবে।

আরও পড়ুন