রঘু রাইয়ের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশের হাইকমিশনার

রঘু রাইয়ের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশের হাইকমিশনার

কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাইয়ের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। সোমবার (২৭ এপ্রিল) দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, দিল্লিতে আলোকচিত্রী রঘু রাইয়ের মরদেহের প্রতি এম রিয়াজ হামিদুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, রঘু রাইয়ের স্ত্রী গুরমিত রাইয়ের কাছে সমবেদনা জানিয়ে চিঠি দেন তিনি।

রোববার (২৬ এপ্রিল) দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রঘু রাই। প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনার আলোকচিত্র ধারণের জন্য প্রশংসিত হয়েছিলেন রঘু রাই।

আরও পড়ুন