ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করল মৈত্রী সমিতি

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করল মৈত্রী সমিতি

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির (বিআইএফএস) বোর্ড সদস্যরা। রোববার (২৬ এপ্রিল) বিআইএফএস-এর প্রতিনিধিদল হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে হাইকমিশনার ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক সুদৃঢ়করণে বিআইএফএস-এর ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই দেশের নতুন সক্ষমতা ও নতুন আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়ে সহযোগিতার একটি ভবিষ্যৎমুখী রূপকল্প বিনির্মাণ করার তাৎপর্যের ওপর গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন