এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে এমওডিসি সৈনিক পদে (শুধুমাত্র পুরুষ প্রার্থী) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী ৩ মে ২০২৬ এবং চলবে ৩১ মে ২০২৬ পর্যন্ত।
সাধারণ ট্রেডের (GD) জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ এবং করণিক ট্রেডের (CLK) জন্য ন্যূনতম জিপিএ ৩.০০ প্রয়োজন। বয়স ১ জুলাই ২০২৬ তারিখে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। প্রার্থীদের অবিবাহিত হতে হবে; বিবাহিত, বিপত্নীক বা ডিভোর্সি প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য নয় এবং ভুল তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
