টাঙ্গাইলে অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে রোগীর মৃত্যু

টাঙ্গাইলে অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে রোগীর মৃত্যু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে মিজানুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে হাসপাতাল ভবনের ১০ তলায় মেডিসিন ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান সদর উপজেলার নন্দবালা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার বুলবুল আহম্মেদ বলেন, গত বুধবার মিজানুর রহমান শ্বাসকষ্ট, ডায়াবেটিস রোগ নিয়ে মেডিসিন বিভাগে ভর্তি হন। এ সময় বেড না থাকায় লিফ্টের সামনে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে তাকে অক্সিজেন দেওয়া হয়। এ সময় অক্সিজেন সিলিন্ডারটি পড়ে গিয়ে চোখের সাইটে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন