সিলেট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট সফর শেষ করে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) রাত ৮টা ১৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।

এর আগে, রাত ৭টা ৩৫ মিনিটে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টার দিকে সিলেটের শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতা-কর্মীদের এক কর্মী সভায় যোগ দেন। সেখানে তিনি নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। কর্মী সভা শেষ করে তিনি ওসমানী বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন