গুলশান-বনানী-বারিধারায় গ্যাস সরবরাহ বন্ধ যে কারণে

গুলশান-বনানী-বারিধারায় গ্যাস সরবরাহ বন্ধ যে কারণে

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ রোববার বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গুলশান-বাড্ডা লিংক রোডে ঢাকা ওয়াসার কাজের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য গ্যাস লাইনের ভালভ বন্ধ করে লিকেজ মেরামত করা হচ্ছে বলে জানায় তিতাস।

এ কারণে গুলশান, বনানী, বারিধারা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

আরও পড়ুন