মমতাকে ভোট দিয়েছে মুসলিমরা, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু

মমতাকে ভোট দিয়েছে মুসলিমরা, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু

পশ্চিমবঙ্গের ভবানিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করেছেন। এই জয়কে তিনি হিন্দুত্ববাদের জয় বলে অভিহিত করেছেন। শুভেন্দু দাবি করেন, মুসলিমরা মমতাকেই ভোট দিয়েছেন, তাকে নয়। তা সত্ত্বেও তিনি ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন।

শুভেন্দু বলেন, “মুসলিমরা তাকে প্রকাশ্যেই ভোট দিয়েছে। ৭৭ নম্বর ওয়ার্ডে যে সব মুসলিম ভোট দিতে এসেছিলেন, তারা সবাই মমতাকেই ভোট দিয়েছেন; আর হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করেছেন বলেই আমি জয়ী হয়েছি। এই জয় আসলে হিন্দুত্ববাদেরই জয়।”

আরও পড়ুন