পদ্মা ব্যারেজ নিয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। এ বিষয়ে আগামী একনেকের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়াও তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এবং ১৮০ দিনের মধ্যে কি কি কাজ সম্পন্ন হবে, সে বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে।
মন্ত্রী আরো জানান, পূর্ব ঘোষিত ১৬ মে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং ২৫ মে ফেনীতেও যাবেন প্রধানমন্ত্রী।
