শিক্ষকদের অবসর সুবিধা নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষকদের অবসর সুবিধা নিয়ে জরুরি নির্দেশনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুবিধার টাকা পেতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এ সংক্রান্ত নোটিশ জারি করেছে।

নোটিশে বলা হয়েছে, ২০২২ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত আবেদনকারী শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাব সচল রাখতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, অবসর সুবিধা বোর্ডে ২০২২ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত জমা করা আবেদনকারী শিক্ষক ও কর্মচারীদের আইবাস ডাবল প্লাসের মাধ্যমে টাকা পাঠানোর সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মৃত ক্ষেত্রে মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিচের ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন