স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বর্তমান সরকার। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে সরকার কাজ করবে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীতে একটি হোটেলে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। জ্বালানি সাশ্রয়ে গ্যাস উত্তোলনে তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। তিনি বলেন, বিনিয়োগের পথে প্রধান বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি, যা কাটিয়ে উঠে দেশকে বিনিয়োগবান্ধব করতে কাজ চলছে। রোহিঙ্গা ইস্যু সমাধানের পরিকল্পনাও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
