মাদক সেবন করায় দুই যুবককে কারাদণ্ড

মাদক সেবন করায় দুই যুবককে কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মাদক সেবন করায় দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ড প্রদান করেন।

তারা হলেন দেওয়ানগঞ্জ পৌর এলাকার ডালবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে সাহেব আলী (২৫) ও একই উপজেলার বাসিন্দা জমসেদ আলীর ছেলে শাহা আলী (২৮)।

জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকায় মাদক সেবন করার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন