১২ মে থেকে ঈদ পর্যন্ত দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

১২ মে থেকে ঈদ পর্যন্ত দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।

এক ভিডিও বার্তায় তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে তারা সরকারের কাছে দোকানপাট রাত ১১টা পর্যন্ত খোলা রাখার আবেদন করেছিলেন। সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। তবে অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সরকার দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেয়। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে দোকান বন্ধের সময় একঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

আরও পড়ুন