জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।
গোয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টারের আমন্ত্রণে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশগ্রহণের জন্য তিনি সেখানে যাচ্ছেন। এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন।
পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন।
সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে তার।
