মিরপুর টেস্টে ফ্লাডলাইটে আগুন, বিপত্তি কাটিয়ে খেলা চলছে

মিরপুর টেস্টে ফ্লাডলাইটে আগুন, বিপত্তি কাটিয়ে খেলা চলছে

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের কয়েকটি ফ্লাডলাইটে হঠাৎ আগুন ধরে যায়। মেঘলা পরিবেশের কারণে আলো কমে আসায় ফ্লাডলাইট জ্বালানো হয়েছিল।

প্রেসিডেন্টস বক্সের পেছনের ফ্লাডলাইটে এই আগুন লাগে। যদিও বিষয়টি খুব গুরুতর নয় বলে জানা গেছে। আগুনের কারণ এখনও জানা যায়নি; ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এটি ঘটতে পারে।

এর আগে ২০২৩ সালের আগস্টে স্টেডিয়ামটির পূর্ব পাশের গ্যালারির ফ্লাডলাইটেও আগুন লেগেছিল। এবারের ঘটনাটি দক্ষিণ পাশের ফ্লাডলাইটে ঘটেছে। খেলা চালু রয়েছে।

আরও পড়ুন