আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান সেই স্ত্রীকে

আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান সেই স্ত্রীকে

আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান আবারও তার স্ত্রী সাবিকুন্নাহার সারাকে তালাক দিয়েছেন। গত রমজানের চাঁদরাতে এই তালাক দেন তিনি। শনিবার (৯ মে) সারা নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ে করেন আবু ত্বহা ও সারা। এর চার মাসের মাথায় বিচ্ছেদ ঘটে তাদের। এর আগে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার বিচ্ছেদ হয়েছিল। পরে ওই বছরের ২ ডিসেম্বর পুনরায় বিয়ে করেন তারা।

বিচ্ছেদের কারণ সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি আবু ত্বহা আদনান বা সাবিকুন্নাহার সারা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিষয়টি জানতে আবু ত্বহা আদনানের শ্যালক জাকারিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আবু ত্বহা আদনানের বাড়ি রংপুরে। তিনি দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। বর্তমানে তিনি জিন নুরাইন অনলাইন মাদ্রাসা পরিচালনা করছেন। ২০১৭ সালে ইউটিউবে বক্তৃতা শুরুর মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার আলোচনায় কিয়ামতের আলামত, দাজ্জাল, সামাজিক সমস্যা ও দাম্পত্যজীবনের কথাবার্তা প্রাধান্য পেয়েছে।

আরও পড়ুন