প্রথম ভাষণে নিজেকে সাধারণ মানুষ বললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

প্রথম ভাষণে নিজেকে সাধারণ মানুষ বললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়) নিজেকে একজন সাধারণ মানুষ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষ, রাজপরিবার থেকে আসিনি, জনগণই আমাকে গ্রহণ করেছে।’

রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি এসব কথা বলেন। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। এ ছাড়া শপথ নেন নতুন সরকারের ৯ মন্ত্রীও।

তিনি জানান, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারিত করবেন না। সেই সঙ্গে তিনি প্রকৃত, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ গড়তে কাজ করার অঙ্গীকার করেছেন।

জনগণের প্রতি নতুন এই মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, তারা যেন তার কাজের মূল্যায়ন করার ক্ষেত্রে যৌক্তিক সময় দেন।

থালাপতি বিজয় বলেন, ‘আমি ছাড়া ক্ষমতার অন্য কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র।’ এর মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে জোট সরকার গঠন করলেও জোটসঙ্গীদের চাপের মুখে তাদের ইচ্ছানুযায়ী কোনো কাজ করবে না। তিনি ইঙ্গিত দেন, তার সরকারের যেকোনো নীতির জন্য তিনিই জনগণের কাছে জবাবদিহি করবেন।

আরও পড়ুন