হবিগঞ্জের বাহুবলে আজ বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মনিরুজ্জামান ফারুক (৪৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তিনি বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং একই উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ফারুক মোটরসাইকেলে করে বাহুবল সদরে আসার সময় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের মৌচাক এলাকায় তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
