উদ্বেগ বাড়াচ্ছে হাম, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৬ শিশুর

উদ্বেগ বাড়াচ্ছে হাম, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৬ শিশুর

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের কারও শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১১ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহে ১ জন রয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মোট ৩৫০ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৬৫ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৫০ হাজার ৫০০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৩৫ হাজার ৯৮০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১ হাজার ৯৯২ শিশু। এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে ৬ হাজার ৯৩৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন