ঈদে পোশাক কারখানার কর্মীদের ছুটি নিয়ে যা বললেন সড়কমন্ত্রী

ঈদে পোশাক কারখানার কর্মীদের ছুটি নিয়ে যা বললেন সড়কমন্ত্রী

চলতি মাসের শেষদিকেই পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এ ঈদে পোশাক কারখানার কর্মীদের ছুটি কীভাবে দেওয়া হবে তা জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, এ বছর ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। গত ঈদে হঠাৎ করে গার্মেন্টস ছুটি দেয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তাই এবার গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে।

সোমবার (১১ মে) সচিবালয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যে সকল ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে বিভিন্ন উদ্যোগ নেবে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯ টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।

আরও পড়ুন