স্পিডবোটের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করল সরকার

স্পিডবোটের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করল সরকার

স্পিডবোটে যাত্রী পরিবহনের কিলোমিটারপ্রতি ও নৌরুটভিত্তিক জনপ্রতি ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী এই ভাড়া নির্ধারণ করা হয়েছে।

শান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ১৫ টাকা, পরবর্তী ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ১০ টাকা ৮০ পয়সা এবং বাকি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অশান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ১৭ টাকা এবং বাকি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন