লেবাননের দক্ষিণাঞ্চলে থাকা বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

লেবাননের দক্ষিণাঞ্চলে থাকা বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক বার্তায় বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে, ছুর, বিন্তেজ-বেল, মারজায়ুন এবং সাঈদা ডিস্ট্রিক্ট-এর বিভিন্ন গ্রামাঞ্চলে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয় গ্রহণ করার অনুরোধ করা হলো।

ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে এমন স্থাপনা পরিহার করে চলতে বলা হয়েছে। যেসব স্থানে কফিল বা স্পন্সররা, তাদের পরিবার বা ম্যানেজমেন্টের লোকজন অবস্থান করছেন না, সেসব স্থান ত্যাগ করে নিরাপদ এলাকায় আশ্রয় গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সোমবার (গতকাল) লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হন। তাদের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন