মায়ের মৃত্যুশোকে প্রকৌশলীর আত্মহত্যা

কর্ণাটকের টুমকুরু জেলায় মায়ের মৃত্যুশোকে এক প্রকৌশলী আত্মহত্যা করেছেন। তার নাম মঞ্জু প্রসাদ (৩৩)। সোমবার দেবরায়ানাদুর্গা পাহাড়চূড়া থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।

টুমকুরুর সত্যমঙ্গল এলাকার বাসিন্দা মঞ্জু পাভাগাদা জনপথ বিভাগে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ১০ দিন বয়সী নবজাতক সন্তানের পিতা। পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে স্ত্রীকে তিনি বলেন অফিসে যাচ্ছেন। কিন্তু তিনি পাভাগাদায় না গিয়ে করোটাগেরে এলাকায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যান। সেখানে আত্মীয়কে বলেন একটি জরুরি বৈঠকে যাচ্ছেন। বের হওয়ার আগে মোবাইল ফোন ও বাড়ির চাবি আত্মীয়ের কাছে রেখে যান।

আত্মীয়ের সন্দেহ হলে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবার তাকে দেবরায়ানাদুর্গায় গিয়ে খোঁজ নিতে বলে। কিন্তু ততক্ষণে তিনি পাহাড়চূড়া থেকে ঝাঁপ দেন। পুলিশ জানায়, তার মৃতদেহ প্রায় ২০০ ফুট নিচে পাওয়া যায়। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন