রাজবাড়ীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বছরের শিশু নিহত

রাজবাড়ীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বছরের শিশু নিহত

রাজবাড়ীর কালুখালী উপজেলার ভবানীপুর এলাকায় পানিতে ডুবে মোঃ আলিফ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভবানীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলিফ ওই এলাকার মোঃ রাজা মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু আলিফ। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সে পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

অনেকক্ষণ সন্ধানের পর পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। আলিফকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র দুই বছর বয়সী এই শিশুর অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন