গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং বাকি ছয় শিশুর ছিল হামজনিত উপসর্গ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৬৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকায় একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে, এছাড়া উপসর্গ নিয়ে ঢাকায় ৪ জন, চট্টগ্রামে ১ জন এবং ময়মনসিংহে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল এবং ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
এদিকে, ১৫ মার্চ থেকে দেশে ৫৪ হাজার ৪১৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৩৯ হাজার ১৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৩৪ হাজার ৯৬৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে দেশে মোট ৭ হাজার ৩০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
