জাবি ছাত্রী ধর্ষণচেষ্টায় সন্দেহভাজনের তথ্য দিলে পুরস্কার পুলিশের

জাবি ছাত্রী ধর্ষণচেষ্টায় সন্দেহভাজনের তথ্য দিলে পুরস্কার পুলিশের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভিতে দেখা সন্দেহভাজন ব্যক্তির তথ্য দিলে পুরস্কার দেবে পুলিশ। শনিবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই পুরষ্কার ঘোষণা করা হয়।

জরুরি জনসচেতনতামূলক বার্তায় বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা এই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ উক্ত ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানলে ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন্নেছা হল সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন