বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত

শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যা ৬টায় ফলাফল প্রকাশ করা হবে। গত ৮ মাসের ব্যবধানে বিসিবি পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন এটি।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ১০ পরিচালকের মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন হচ্ছে শুধু খুলনা বিভাগের দুটি এবং বরিশালের একটি পরিচালক পদের জন্য। তবে খুলনা বিভাগে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কম। ক্যাটাগরি–৩–এর একমাত্র পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্লাব ক্যাটাগরিতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেননি।

১২ পরিচালক পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৮ থেকে কমে এখন ১৬ জন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত দু’জন এবং নির্বাচিত ২৩ পরিচালক মিলে নির্ধারণ করবেন ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি।

আরও পড়ুন