মুন্সীগঞ্জের গজারিয়ায় ৫ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্তকে পিটুনির পর পুলিশে সোপর্দ করে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মঞ্জু মিয়া (৩২) একটি রেস্টুরেন্টের নিরাপত্তা প্রহরী। এ ঘটনায় শিশুটির বাবা গজারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ওসি হাসান বলেন, ‘সকালে শিশুটিকে যৌন নিপীড়ন করেন অভিযুক্ত মঞ্জু। ঘটনাটি দেখে শিশুটির মা চিৎকার করলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পিটুনি দেন।’ ‘মঞ্জুকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে,’ বলেন তিনি।
