বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫ শতাংশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫ শতাংশ

ইরান-ইসরায়েলের নতুন করে পাল্টাপাল্টি হামলার মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। এ সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের কারণে বিশ্ববাজারে মন্দা দেখা দিয়েছে। সোমবার সকালে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ছাড়িয়ে গেছে।

তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে রয়েছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ চলাকালীন তেলের দাম সর্বোচ্চ ১২০ ডলার পর্যন্ত পৌঁছেছিল। তবে যুদ্ধবিরতির পর শান্তি আলোচনার সম্ভাবনায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেলের দাম কিছুটা কমেছিল।

কিন্তু লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল হামলা চালানোর পর সংঘাত নিরসনের আশা ধূলিসাৎ হয়ে যায়। এই হামলার জবাবে একই রোববার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। এরপর সোমবার সকালে ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

এসব ঘটনার জবাবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অপরদিকে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।

আরও পড়ুন