পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় পটপরিবর্তন ঘটেছে। তৃণমূল কংগ্রেসের প্রায় ২০ জন সংসদ সদস্য বিদ্রোহী হয়ে মোদী সরকারকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (৮ জুন) দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে ব্যস্ত থাকা অবস্থায় এই খবর প্রকাশ পায়।
বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র ইয়াদভের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হন তৃণমূলের এমপিরা। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। তৃণমূলের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার সংবাদমাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আহ্বানেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিদ্রোহী এমপিদের তালিকায় রয়েছেন লোকসভার সদস্য শর্মিলা সরকার এবং রাজ্যসভা থেকে সদ্য ইস্তফা দেওয়া সুখেন্দুশেখর রায়। এছাড়াও জগদীশচন্দ্র বসুনিয়া, অরূপ চক্রবর্তী, অসিত মল ও কালীপদ সোরেনসহ আরও কয়েকজন প্রভাবশালী সংসদ সদস্য রয়েছেন।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কাকলি ঘোষ দস্তিদার জানান, লোকসভার স্পিকার ওম বিড়লাকে ২০ জন ‘বিদ্রোহী’ সংসদ সদস্য চিঠি দিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তবে সোমবারের বৈঠকে সবাই সশরীরে উপস্থিত ছিলেন কিনা তা স্পষ্ট নয়।
