ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্মারকলিপি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্মারকলিপি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরাম।

বুধবার (১০ জুন) সকাল ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারী সচেতন গ্রাহক ফোরাম। পরে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পল্টন এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এরপর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

সেখানে থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে অর্থমন্ত্রীর দফতরে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে চেয়ারম্যান খুরশীদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। তারা বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে নতুন পর্ষদ গঠনের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।

আরও পড়ুন