মার্কেট-দোকানপাট রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলার দাবি

মার্কেট-দোকানপাট রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলার দাবি

বাংলাদেশ দোকান মালিক সমিতি ব্যবসা-বাণিজ্যের স্বার্থে রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছে। বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে সমিতির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

সমিতির নেতারা বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ করার কারণে খুচরা ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। এর ফলে ব্যবসায়ী, কর্মচারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় কমে গেছে এবং অনেক ব্যবসায়ী কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন।

তারা ব্যবসার স্বাভাবিক গতি বজায় রাখতে রাত সাড়ে ৯টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখার দাবি তুলেছেন। এ সময় নেতারা বিদ্যুৎ খরচ অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেন এবং বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব মার্কেটকে ধাপে ধাপে সৌরশক্তির আওতায় আনা হবে।

আরও পড়ুন