বৈদেশিক বিনিয়োগে ১.৫% কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী

বৈদেশিক বিনিয়োগে ১.৫% কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী

সরকার বৈদেশিক বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দিবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জোহরাত আদিব চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের আগে যারা এনেছে তাদের একটি জিজ্ঞাসা ছিল যে তারা যদি লাভের অংশ নিতে না পারে তাহলে কেন এখানে ইনভেস্ট করবে? এই সমস্যাটা আমরা আইনের মাধ্যমে সমাধান করেছি।’

তিনি আরও জানান, ‘কয়েকদিন আগে আমরা একটা সভা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিদেশ থেকে কোনো বাংলাদেশি হোক বা বিদেশি হোক, ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে আমরা সেটা থেকে দেড় শতাংশ কনসালটেন্সি ফি বা কমিশন দেবো।’

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই ইনসেনটিভের ফলে বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা ইনভেস্ট করবেন। অনেক যোগ্য, মেধাবী বাংলাদেশি বিদেশে আছেন তারা বিদেশি ইনভেস্টর আনতে সক্ষম হবেন। এর মাধ্যমে আমরা পরিকল্পনা গ্রহণ করে দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করব।’

আরও পড়ুন