ঝিনাইদহে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ঝিনাইদহে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বজ্রাঘাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পোলতাডাঙ্গা গ্রামের মাঠে পান বরজে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলাম উপজেলার চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ শুরু হওয়া বৃষ্টি ও বজ্রপাতের সময় আজিজুল মাঠে কৃষিকাজ করছিল। এ সময় আকস্মিক বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

হরিণাকুন্ডু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরও পড়ুন