যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠিন হামলার হুমকি দিল ট্রাম্প

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠিন হামলার হুমকি দিল ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনও শান্তি চুক্তি চূড়ান্ত না হলে ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হামলা চালানো হবে। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই হুমকি প্রদান করেন।

হরমুজ প্রণালিতে ইরানের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর হামলা চালাতে যাচ্ছি, খুব জোরালো হামলা চালাব এবং আবারও বোমাবর্ষণ শুরু করব।’

তিনি আরও জানান, বুধবারই ইরানে আঘাত হানা হবে। ইরানের সাথে চলমান আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা এমন একটি চুক্তি চাই যা অর্থবহ, আমরা এমন একটি চুক্তি চাই, যা কার্যকর হবে।’

ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মতি জানিয়েছে, তবে চুক্তিতে এখনও স্বাক্ষর বাকি রয়েছে। তিনি বলেন, ‘দেখা যাক কী ঘটে। তবে আমরা গতকাল তাদের ওপর জোরালো আঘাত হেনেছি এবং আজ আবারও তাদের ওপর জোরালো আঘাত হানতে যাচ্ছি।’

চুক্তির ব্যাপারে কী হয় সেটিও দেখা হবে বলে জানান তিনি, এবং বলেন, ‘আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তারা আমাদের শুধু ঝুলিয়ে রাখছে, আমাদের বোকা বানাচ্ছে।’

আরও পড়ুন