২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন ১১ জুন

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন ১১ জুন

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামী ১১ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে উপস্থাপন হতে যাচ্ছে। বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। বাজেট উপস্থাপন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে।

নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হবে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এতে সম্মতি জানাবেন। নতুন অর্থবছর ১ জুলাই থেকে কার্যকর হবে। এবারের বাজেটের মূল ভাবনায় রয়েছে একবিংশ শতাব্দীর আধুনিক অর্থনৈতিক সংস্কারের রূপরেখা।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেটের সম্ভাব্য প্রতিপাদ্য হিসেবে ‘অর্থনৈতিক গণতন্ত্রায়ন ও বিনিয়ন্ত্রণকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ’ তুলে ধরবেন।

স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ ৭১৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন। ৫৫ বছরের ব্যবধানে দেশের বাজেটের আকার বেড়ে প্রায় ১,৩০৩ গুণ হয়েছে। আসন্ন বাজেটের আকার প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা হতে পারে।

বাংলাদেশের বাজেট ইতিহাসে এখন পর্যন্ত ১৪ জন অর্থমন্ত্রী বিভিন্ন মেয়াদে বাজেট উপস্থাপন করেছেন। ১১ জুন আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের বাজেট উপস্থাপনকারী ১৫তম ব্যক্তি হিসেবে পরিচিত হবেন।

আরও পড়ুন