দেশের রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থার মতে, এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে।
দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা এই ঝড়ের কারণে এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ প্রসঙ্গে, সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এ পূর্বাভাস কার্যকর থাকবে।
