ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে। ২০২৭ সালের জন্য পূর্বনির্ধারিত নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এই সিরিজটি বাতিল করা হয়েছে।
নতুন সময়সূচিতে নিউজিল্যান্ড নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এবং মার্চে আবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।
আইসিসি শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জুন-জুলাই থেকে পরিবর্তন করে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া তাদের নারী দলের ঘরোয়া আন্তর্জাতিক সূচি পুনর্বিন্যাস করে।
আগে বাংলাদেশ নারী দল ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে নতুন সূচিতে ওয়ানডে সিরিজটি বহাল থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করা হয়েছে।
