দুই বাসের সংঘর্ষে আহত ২০ জন

দুই বাসের সংঘর্ষে আহত ২০ জন

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আই ট্রাভেল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসক জানান, আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতদের একজনের অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে, দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার শিকার বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন