মেট্রোরেল লাইনে বিড়াল, ১০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

মেট্রোরেল লাইনে বিড়াল, ১০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

মেট্রোরেল লাইনে একটি বিড়াল ঢুকে পড়ার কারণে নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল ১০ মিনিট ব্যাহত হয়েছে। শনিবার (১৩ জুন) এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি ঢাকা পোস্টকে জানায়, সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এমআরটি লাইন-৬ এর শাহবাগ স্টেশনে প্লাটফর্ম এলাকায় একটি বিড়াল দেখা যায়। সেটি জানার পর ট্রেন চলাচল নিরাপত্তার জন্য বন্ধ রাখা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিড়ালটিকে উদ্ধার করে। ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর দুপুর ১২টার সময় আবার ট্রেন চলাচল শুরু হয়।

তবে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমসিএল) জনসংযোগ বিভাগ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

আরও পড়ুন