শূন্য অর্থনীতি থেকে উন্নয়নের পথে বাংলাদেশের সরকার

শূন্য অর্থনীতি থেকে উন্নয়নের পথে বাংলাদেশের সরকার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সরকার হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, কৃষি, সমাজসেবা ও সামরিক খাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে। তিনি দাবি করেন, দেশের উন্নতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি খাতকে উন্নত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে, যা বাজেটে প্রতিফলিত হয়েছে।

শনিবার (১৩ জুন) টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সরকারের প্রথম বাজেটে স্বাস্থ্য খাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং আগামী বছর বাংলাদেশের সব উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদের কারণে হাসপাতালসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই সেবার মান উন্নত করতে সক্ষম হবে।

এসময় সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভিন, সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন