কুড়িগ্রাম সীমান্তে পুশইন প্রচেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

কুড়িগ্রাম সীমান্তে পুশইন প্রচেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

কুড়িগ্রামে রৌমারী উপজেলার গয়টাপাড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দ্বারা ৯ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬০/১এস দিয়ে তিনজন পুরুষ, দুইজন শিশু এবং একজন নারীকে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের ফলে এই চেষ্টা সফল হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ গয়টাপাড়ায় ৬ জনকে এবং বড়াইবাড়ি ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইন করার চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা পুশইনে ব্যর্থ হয়, তবে বিএসএফ সদস্যরা ৬ জনকে কাঁটাতারের সংলগ্ন স্থানে রেখে দেয়।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পুশইনের ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের এই প্রচেষ্টা বিজিবি ও স্থানীয়দের বাধার কারণে সফল হয়নি। এ বিষয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে তারা পুশইনের অভিযোগ অস্বীকার করেছে। বিজিবি এই পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন