বিমানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের সেবার প্রতি সচেতন থাকার নির্দেশনা দিলেন

বিমানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের সেবার প্রতি সচেতন থাকার নির্দেশনা দিলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জনগণের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা চলে। জনগণ যদি সেবা না পায় আর কর্মকর্তারা নিশ্চিন্তে বসে থাকেন, তাহলে তা মেনে নেওয়া হবে না। সেবা নিশ্চিত না করলে কেউ ছাড় পাবে না।

রোববার (১৪ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, বিএনপি দীর্ঘ সংগ্রামের পর মানুষের ভালোবাসা ও সমর্থনে ক্ষমতায় এসেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের কর্মচারী হিসেবে যেকোনো সরকারের নীতিমালা বাস্তবায়নে কাজ করবেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের সুবিধা বিবেচনা করে বর্তমান সরকারের কাজ বাধাগ্রস্ত করলে জনগণ তা মেনে নেবে না। জনগণ ক্ষুব্ধ হয়ে অফিস ঘেরাও করলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। তাই কর্মকর্তাদের নিজেদের মর্যাদা রক্ষা করে দেশের জন্য কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদকসেবীদের পেছনে সময় নষ্ট না করে মাদক ব্যবসায়ীদের আগে ধরতে হবে, কারণ তারা সমাজকে ধ্বংস করছে। কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে, যাতে তারা মাদক থেকে দূরে থাকে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেলা সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসীসহ জেলার সকল দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন