কুড়িগ্রামে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে পরীক্ষার্থী

কুড়িগ্রামে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে পরীক্ষার্থী

কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে যুবকের বাড়িতে অনশনে বসেছেন। রবিবার (১৪ জুন) বিকালে পৌরসভার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে অনশনের ঘটনা ছড়িয়ে পড়লে উৎসুক শত শত নারী-পুরুষ সুমনের বাড়িতে ভিড় করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুমন মিয়ার সাথে প্রতিবেশী সামছুল হকের কন্যা সান্ত্বনা আক্তার সোমার (১৮) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি উভয়ের সম্মতিতে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। কিন্তু বিষয়টি গোপন রেখে সুমন ও সোমা উভয়ে তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করে আসছিলেন। সম্প্রতি সুমন পরিবারের সম্মতিতে অন্যত্র আবারও বিয়ে করেন।

সোমা বিষয়টি জানতে পেরে সুমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। দিশেহারা হয়ে সোমা রোববার বিকেলে সুমনের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে বসেন। সরেজমিনে সুমন মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে শত শত নারী-পুরুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন। সোমা জানান, দীর্ঘ ১০ বছর ধরে সুমনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল এবং মাদরাসার হুজুরের উপস্থিতিতে তাদের বিয়ে হয়েছিল।

সোমা অভিযোগ করেন, সুমন তাকে ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখেন এবং ৪ জুন নতুন করে অন্যত্র বিয়ে করেন। স্থানীয়রা জানান, সুমন ও সোমার সম্পর্ক দীর্ঘদিনের এবং সকলেই তা জানে। তবে সুমন নতুন বিবাহের কারণে আশ্চর্য হয়েছেন। সুমনের মা শেফালী বেগম জানান, যদি সোমাকে তার ছেলে বিয়ে করে থাকে তাহলে এতদিন বিষয়টি কেন জানানো হয়নি।

সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সোমার সাথে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তা অনেক আগে শেষ হয়ে গেছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অনশনের বিষয়টি তাদের জানা নেই এবং অভিযোগ হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন