সরকারি হাসপাতালে ফ্রি ডেঙ্গু পরীক্ষার মেয়াদ বাড়ানোর প্রস্তাব

সরকারি হাসপাতালে ফ্রি ডেঙ্গু পরীক্ষার মেয়াদ বাড়ানোর প্রস্তাব

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার মেয়াদ বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ বছর দেশে এডিস মশার উচ্চ ঘনত্বের কারণে ডেঙ্গুর পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে, তাই ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে পরীক্ষার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে অর্থসচিবকে দেওয়া এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়, যা মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষর করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে গত বছরের ১৫ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগ সরকারি হাসপাতালে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু রোগীদের NS1 পরীক্ষা বিনামূল্যে করার আদেশ জারি করে।

এতে আরও বলা হয়, বিগত বছরগুলোতে বাংলাদেশে ডেঙ্গুতে অনেক রোগী মৃত্যুবরণ করেছেন। তাই জনস্বার্থে সরকারি হাসপাতালে নিবন্ধিত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর NS1 পরীক্ষা বিনামূল্যে করার প্রয়োজনীয়তা রয়েছে।

চিঠিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সরকারি হাসপাতালে নিবন্ধিত রোগীদের ডেঙ্গুর NS1 পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার বিষয়ে সম্মতি দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন