আয়াসে উয়েদার জোড়া গোলে তিউনিসিয়াকে ৪-০ গুঁড়িয়ে দিল জাপান

আয়াসে উয়েদার জোড়া গোলে তিউনিসিয়াকে ৪-০ গুঁড়িয়ে দিল জাপান

রোববার মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হয়ে ৪-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে জাপান। ফুটবল বিশ্বকাপের হাজারতম ম্যাচটিকে নিজেদের গোল উৎসবের মঞ্চ বানিয়ে নেয় এশিয়ার পরাশক্তি জাপান।

ফরোয়ার্ড আয়াসে উয়েদার চোখ ধাঁধানো জোড়া গোল, দাইচি কামাদার দ্রুততম লিড এবং জুনিয়া ইতোর নিখুঁত স্ট্রাইকে আফ্রিকান দলটিকে পুরোপুরি খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে জাপানিরা।

ম্যাচের ৪ মিনিটেই প্রথম আঘাতটি হানেন জাপানি মিডফিল্ডার দাইচি কামাদা। তার এক দুর্দান্ত ও চটজলদি গোলে শুরুতেই লিড নেয় জাপান। এরপর ৩১তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে তিউনিসিয়ার ডিফেন্ডার মন্তাসার তালবির পায়ের ফাঁক গলে বল সরাসরি জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন ফরোয়ার্ড আয়াসে উয়েদা।

ম্যাচের ৬৯তম মিনিটে তিউনিসিয়ান ডিফেন্স ভেঙে দলের হয়ে তৃতীয় গোলটি করেন তারকা উইঙ্গার জুনিয়া ইতো। ম্যাচের ৮৩তম মিনিটে বক্সের ভেতর চমৎকার পজিশনিং থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে নিজের ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের হালি পূরণ করেন আয়াসে উয়েদা। ৪-০ গোলের এই পাহাড়সম লিড নিয়ে মাঠের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি জাপানের পকেটে।

আরও পড়ুন